শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহ গ্রে প্তা র জাতপুরে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে ব জ্র পা তে কাঠমিস্ত্রির মৃ ত্যু অ স্ত্রে র মু খে পোল্ট্রি খামারে লু ট, ৯৯৯ এ কলে মেলেনি জাতীয় জরুরি সেবা কলারোয়ায় পূ র্ব বি রো ধে র জে রে হা ম লা র অ ভি যো গ, আ হ ত ৫ তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ  ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ ভি যা নে ৬০০ পিস ই য়া বা সহ মা দ ক কা র বা রি আ ট ক চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা দুই বছর পর গুড়পুকুর মেলায় উৎসবের আমেজ, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

তালায় টিআরএম বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুরে জোয়ারের পানিতে তালা উপজলার বালিয়ায় টিআরএম বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল- হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ক্ষতি গ্রস্থ বাঁধ পরিদর্শনে যান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডকে দ্রুততম সময়ের মধ্যে ভেড়ী বাঁধ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু জানান, বুধবার দুপুরে জোয়ারের পানিতে বালিয়া বেইলী ব্রীজর ভেড়ী বাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবীত হয়। অনেক বাড়ির আঙ্গিনা প্লাবিত হয়েছে। এলাকার সাধারণ মানুষের সহায়তায় বাঁধটি মেরামতের জন্য কাজ করেছি।

সাবেক ইউপি চেয়ারম্যান এস,এম লিয়াকত হোসেন জানান, ১০ মিনিটের মধ্যে বাঁধ ভেঙ্গে বালিয়া দাখিল মাদ্রাসাসহ ১৩-১৪ ঘর-বাড়ি প্লাবিত হয় এবং প্লাবিত ঘর-বাড়ি থেকে তারা কোন জিনিস সরানোর সুযোগ পায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল- হাসান জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রতিনিধিদের নিয়ে ক্ষতি গ্রস্থ বেড়ি বাঁধ পরিদর্শন করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।

যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তহিদুল ইসলাম জানান, আমি এলাকা পরিদর্শন করেছি, আমার লোক জন বালি ও বস্তাদিয়ে বেড়িবাঁধ মেরামতের চেষ্টাকরছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!