শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ সীমিত পরিসরে খুলেছে

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধে সরকারি সিদ্ধান্তে প্রায় ২ মাস ধরে বন্ধ থাকার পর শনিবার (২২ এপ্রিল) থেকে সীমিত পরিসরে খুলেছে টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম।

করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে গত ১ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার (২২ মে) থেকে সীমিত পরিসরে জাতির পিতার সমাধি সৌধ খুলে দেওয়া হলেও পর্যটক ও স্থানীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে। শুধু মাত্র গুরুত্বপূর্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানরা সমাধিতে প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে করোনা পরিস্থিতি বিবেচনায় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে। করোনার প্রকোপ কমলেই স্থানীয় ও পর্যটকদের সমাধিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!