বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ১৫ বস্তা চিনি সহ সাত মৌয়াল আটক  

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জর বুড়িগোয়ালিনি ফরেষ্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মদের নেতৃত্ব বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খালে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ১৫ বস্তা চিনি, মধু তৈরির সরঞ্জামাদীসহ সাতজন মৌয়ালকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মৃত নূরমান মোড়লের ছেলে আব্দুস সাত্তার মোড়ল (৪৫), একই গ্রামের মৃত হাজিরদ্দির ছেলে কুবাত আলী (৫০), এলাহী বক্স  মালীর ছেলে শাহাদাত মালী (৫০), সফেদুল গাজীর ছেলে সাহেব আলী (৫২), ফুলচাঁদ গাজীর ছেলে ইয়াসিন গাজী (৪৫) ও মজিদ গাজী (৫০) এবং পাতাখালি ইউনয়নের গড় কোমরপুর গ্রামের মোসলেম সানার ছেলে আবু বক্কর (৫২)। আটককৃতদের কাছ থেকে ২টি নৌকা, ১৫বস্তা চিনি, ৩৫টা ড্রাম, দাঁড় ৯টা, বৈঠা ৪টাসহ দা-কুড়াল ও বল­ব উদ্ধার করা হয়।
স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, গাবুরা ইউনিয়নের ৯নং সারা গ্রামের কিনু শেখের ছেলে হাকিম শেখ ও জিয়াদ মোড়লের ছেলে মোহাম্মদ মোড়ল দীর্ঘদিন ধরে কিছু অসাধু মৌওয়ালদের দিয়ে অভিনব কায়দায় ভেজাল মধু তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। ওই চক্রটি বৃহষ্পতিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু সংগ্রহের পাশ নিয়ে গাবুরা ৯নং সোরা এলাকার আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল সুন্দরবনে প্রবেশ করে ১৫ বস্তা চিনি ও মধু তৈরির সরঞ্জাম নিয়ে। শুক্রবার সন্ধ্যায় বনবিভাগের সদস্যরা তাদেরকে আটক করে। রাতে নিরাপত্তার স্বার্থে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে রখ দেয় এবং শনিবার সকালে সাতক্ষীরা জেলা আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!