রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪৫৮ বার পড়া হয়েছে

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে সাতক্ষীরায় প্রতিকী অনশন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজনে শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে উক্ত প্রতিকি অনশন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক এম.কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, আন্তজার্তিক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, উদিচি সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সিনিয়ন সাংবাদিক সেলিম রেজা মুকুল, বীরমুক্তি যোদ্ধা কালিদাস কর্মকার, অসিম বরন চক্রবর্তী, আসাদুজ্জামান, এম শাহীন গোলদার, এম রফিক, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, আমিনুর রশিদ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, কামরুল ইসলাম, হাসানুজ্জামান, এস.এম তৌহিদুজ্জামান, শেখ মাহবুব আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্বল।

বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি রোববার সরকার রোজিনা ইসলামের জামিনে মুক্ত দিবেন এবং একই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করবেন। বক্তারা অবিলম্বে নারী সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি এবং স্বাস্থ্যবিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

প্রতিকী অনশন ও প্রতিবাদ সমাবেশ শেষে আন্তজার্তিক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু সাংবাদিকদের জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!