শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা

রোজিনা ইসলামের মুক্তির দাবীতে কাশিমপুর কারাগারের ফটকে অবস্থান ও স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি পালন

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে

গ্রেফতারকৃত সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে আজ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে অবস্থান ও স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি পালন করে সাংবাদিকরা। পরে কারা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে কারা ফটকের সামনে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আমজাদ হোসেনের সভপতিত্বে আয়োজিত কর্মসূচি চলাকালে প্রেসক্লবের সাধারন সম্পাদক রাহিম সরকার, রাজিবুল হাসান, সাদেক আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।কর্মসূচি শেষে কারাফটকে স্মারকলিপি প্রদান করেন ও স্বেচ্ছায় কারাবরণের ঘোষনা জানান তারা। এ সময় বক্তারা জানান আজকে যদি সাংবাদিক রোজিনা ইসলামকে কারামুক্ত না করা হয় আগামী রবিবার গাজীপুরে সাংবাদিকদের রাজপথে থেকে কঠোর কর্মসূচি পালন করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!