শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

আম্ফানের ১ বছর পূর্তি উপলক্ষে দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সাতক্ষীরায় অবরোধ কর্মসুচি পালিত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

‘আমরা ভাসতে চাই না, বাঁচতে চাই’ এই শ্লোগানকে সামনে রেখে সুপার সাইক্লোন আম্ফানর ১ বছর পূর্তি উপলক্ষে দ্রুত বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানি ও উপকূল সুরক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর জলবায়ু অবরোধ কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার চৌদ্দরশি ব্রিজের উপর ও ব্রিজের নিচে কপোতাক্ষ নদে নৌকার ওপর ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে উক্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, প্রলংকারী ঘূর্ণিঝড় আম্ফানের দীর্ঘ এক বছর পার হলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি সাতক্ষীরার উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ। লবনাক্ততার তীব্রতায় এখানে কৃষিকাজ হয়না। এরফলে অভাবগ্রস্ত হয়ে পড়েছে অধিকাংশ মানুষ। প্রতিনিয়ত বেড়ীবাঁধ ভাঙ্গনের আতঙ্ক দিন কাটে তাদের। যোগাযোগ ব্যবস্থাও রয়েছে বিছিন্ন। চিকিৎসা, স্যানিটেশন, সুপেয় পানি-সহ বিভিন্ন সংকট বিপর্যস্ত এই উপকূলের লক্ষাধিক মানুষ। বক্তারা এ সময় জলবায়ু সুবিচার ও উপকূলবাসীর স্বার্থে সুরক্ষায় অতিদ্রুত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার ও সুপেয় পানির সরবরাহের জোর দাবি জানান।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টে ও কোস্টাল ইয়ুথ একশন হাব এর ব্যানারে ও ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাবেক সভাপতি ইয়াছির আরাফাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন, স্টুডেন্ট কেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল হুসাইন, ইনফরমেশন কোয়েস্ট সেন্টারের সভাপতি তাসনিমুল এহসান ফাহাদ, সানমুন স্টান সোশ্যাল ক্লাবের মুতাছিম বিশ্লাহ, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয় এসএম শাহিন আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতারাম বিল্লাহ প্রমুখ।

উল্লেখ্য ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডব লন্ডভন্ড হয়ে গোটা সাতক্ষীরার উপকূলীয় এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়ে উপকূলীয় এলাকার ৫০ হাজারেরও বেশি মানুষ। ঘর-বাড়ি ধসে পড়ে ২ হাজারেরও বেশি। পানিতে নিমজ্জিত হয় হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!