রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্তে মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্তে মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের পাকাপুলের উপর ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মরিয়ম কেয়ার সভাপতিত্বে মানববন্ধন বক্তব্যে রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, সাংবাদিক রঘু নাথ খাঁ, হড‘র তরিকুল ইসলাম অন্তর, প্রথম আলো বন্ধু সভার সহ-সভাপতি রবিউল ইসলাম, পথিক চন্দ্র দাস প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন, ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়ক। কিন্তু সরকারের বিভিন্ন মহল ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ আমলারা সে উন্নয়নকে বাঁধা গ্রস্ত করার জন্য কোটি কোটি টাকা লোপাট করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলেই তাদের গাঁ জ্বলে ওঠে। সাংবাদিকদের উপর হামলা হয়। মামলা হয়। আমরা রোজিনা ইসলামের মত সাংবাদিকদের জন্য গর্বিত আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুনেছাদের মত মানুষের জন্য লজ্জিত। বক্তারা বলেন, রোজিনা ইসলামের জামিন ধরতে হবে কেন? তাকে নি:শর্তে মুক্তি দিতে হবে।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নি:শর্তে মুক্তির দাবি জানান এবং দুর্নীতিবাজ জেবুনেসাকে বরখস্তসহ তার সাথে যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!