শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

গোপালগঞ্জে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগী বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে

সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস (কোভিড—১৯) এর প্রাদূর্ভাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্য গত রবিবারে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় ২৫০ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজহারুল হুদা ও সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজহারুল হুদা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের এই আপদকালে আমাদের বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জ জেলায় প্রাথমিকভাবে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম তেল ও ৫০০ গ্রাম পিঁয়াজ বিতরণ করা হয়।

পবিত্র কুমার সাহা, উপ—মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ, ঢাকা মহোদয়ের সর্বাত্মক সহযোগিতায় ও মোহাম্মদ আজহারুল হুদা (জেলা কমান্ড্যান্ট, চলতি দায়িত্ব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গোপালগঞ্জ) এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

জেলা কমান্ড্যান্ট তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় সর্বদা মানবকল্যাণে নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক ও দক্ষ সংগঠক। মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনার আলোকে দেশের এহেন ক্রান্তিলগ্নে ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনহিতকর কাজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গোপালগঞ্জ জেলার সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধন করাই আমাদের একমাত্র ব্রত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!