বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি

কালীগঞ্জ মহতপুর কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর আলম, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ১১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার  কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহতপুর কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১২মে বৃহস্পতিবার সকাল ১০ টায় মহাৎপুর কল্যাণ সংস্থার পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে কয়েক শত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা চাল ডাল চিনি সিমাই তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্যাকেজ দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয। মহৎপুর কল্যাণ সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক খান ফজলুল হক এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জিএম আবু আব্দুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খান আহসানুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন মহতপুর কল্যাণ সংস্থার যুগ্ন সম্পাদক অধ্যাপক জিএম আতিয়ার রহমান, যুগ্ন সম্পাদক সৈয়দ মোখলেছুর রহমান, কোষাধক্ষ্য শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

এসয় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ শহিদুর রহমান, সৈয়দ মমিনুর রহমান, আব্দুল্লাহ আল শাকিল প্রমূখ। উল্লেখ্য মহতপুর কল্যাণ সংস্থা ২০১৪ সালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সরকারি চাকরিজীবী শিক্ষক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী শিক্ষক সহ গণমান্য ব্যক্তিদের নিয়ে স্থাপিত হয়। এই সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এলাকার কৃতি সন্তান শেখ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন এলাকার কৃতি সন্তান বর্তমান বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ আল সাঈদ। এই সংস্থার উদ্যোগে তাদের আর্থিক সহযোগিতায় প্রতিবছর ঈদ উপলক্ষে উপহার সামগ্রী ও শীতের সময় শীতের কাপড় কম্বল এবং যে কোন দুর্যোগের সময় কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার হতদরিদ্র দুস্থ পরিবারের মাঝে সহযোগিতা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!