রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

টুঙ্গিপাড়ায় ৮৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও শিশুখাদ্য বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়নের ৮৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কুশলী ইউনিয়ন পরিষদে নিজে উপস্থিত থেকে কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পাঠানো নগদ অর্থ (পাঁচ শত টাকা) তুলে দেন। সেই সাথে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শিশুখাদ্যও বিতরণ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক বলেন, টাকাটা যদিওবা সামান্য, তারপরও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের সেমাই, চিনি, দুধ কিনতে আপনাদের জন্য পাঠিয়েছেন। মহামারী করোনা প্রতিরোধে আপনারা সকলে মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। পার্শ্ববর্তী দেশে করোনা মহামারীতে প্রতিদিন হাজারো লোক মারা যাচ্ছে। তাদের দাহ বা দাফন সম্পন্ন করতেও রীতিমতো হিমশিম খাচ্ছে দেশটির সরকার। আপনারা সকলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। সরকার আপনাদের পাশে রয়েছে।

এরপর জেলা প্রশাসক বর্ণি ও পাটগাতী ইউনিয়ন পরিষদের কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার (নগদ অর্থ) ও শিশুখাদ্য বিতরণ করেন।

স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো ইলিয়াছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেদারুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ মামুন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন, মোঃ সফিকুল ইসলাম বাদশা, মোঃ মিলন মোল্লা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!