বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি

শালতা পাড়ের লাখো মানুষের স্বপ্ন পুরুণ : পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

শালতা নদী খনন কাজ শুরু হওয়ার সাথে সাথে নদী পাড়র লাখো মানুষের মধ্যে জেগে উঠছিলো বেঁচে থাকার স্বপ্ন আজ তা বস্তবে রুপ দিয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে খুলনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শালতা নদীর বর্তমান অবস্থার পরিদর্শন করেন। পরিদর্শন কালে শালতা খননের সুফলভোগীদের সাথে কথা বলেন। এসময় সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ রফিক উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পিযুষ কুণ্ডু ও নির্বাহী প্রকৌশলী মোঃ আশলাফুল ইসলাম।

প্রকাশ থাকে, সাতক্ষীরার তালা, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার সীমানা দিয়ে প্রবাহিত শালতা নদী। একসময়ের খরশ্রোতা এই নদী কালের বিবর্তনে পরিণত হয়ে মরা নদীতে। ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা বিপন্ন হয়ে জনজীবন, কর্মহীন হয়ে পড়ে এলাকার হাজার হাজার খেটে খাওয়া মানুষ। অন্যদিকে লোকসানে পড়ে এলাকার চাষীরা। একসময় পশ্চিম শালতার জীবন ফিরে পেতে শালতা বাঁচাও আন্দোলনে রাস্তায় নেমে পড়ে শালতা সুবিধাভোগী লাখো জনতা। আন্দোলনের ফলে বর্তমান সরকার পশ্চিম শালতা নদী খনন ডেল্টা প্রকল্প- ২০২১ নামে একটি প্রকল্প গ্রহণ করেন। এ প্রকল্প ১৩ কিলোমিটার নদীর উপর অংশ ৩২ মিটার (চওড়া), তলদেশ ১৫ মিটার ,গভীরতা সাড়ে তিন মিটার করা হবে উল্লেখ আছে। যা খনন ব্যয় ধরা হয় ১৪.৬৩ কোটি টাকা।
সরজমিনে গ্লোবদাহ, মাগুরখালী, মাছিয়াড়া, বঠাহারা, খোরর আবাদ, কাঠবুনিয়া, মুন্সিরআবাদ এলাকার পশ্চিম শালতা পাড় ঘুরে কথা হয় স্থানীয়দের সাথে। তালা উপজেলার কাঠবুনিয়া গ্রামের গণেশ মন্ডলের ছেলে অচিন্ত্য মন্ডল (৪০), বাজন মন্ডলের ছেলে নিশাত মন্ডল, নলতা গ্রামের মৃত আইনউদ্দীন শেখের ছেলে আজগর আলী শেখ, মহাদী গ্রামর মৃত ছানাতুল্লা মোড়লের ছেলে হান্নান মোড়ল জানান, শালতা নদী খনন কাজ শেষ হওয়ায় তারা জলাবদ্ধতার থেকে রেহায় পেয়েছেন। এছাড়া ধান, সবজী এবং মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করছেন।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এস.কে.ই.এস.এ (জেভি) এর ঠিকাদার শামীম আহম্মেদ জানান, সুষ্ঠ্য ভাবে শালতা নদী খনন কাজ শেষ করেছেন। খনন শেষে বাঁধ কেটে দওয়ায় এলাকার চিংড়ি চাষীসহ সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন এবং তারা যেন প্রাণ ফিরে পেয়েছেন বলে এই ঠিকাদারী প্রতিষ্ঠানটি জানালেন।

পানি উন্নয়ন বোর্ড খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী আরশাফুল আলম জানান, প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে পশ্চিম শালতা নদী খনন কাজ পরিদর্শন করা হয়েছ এবং স্থানীয়দের সাথে কথা বলা হয়েছে। এ নদী খনন হওয়ায় সুফলভোগীরা সন্তোষ্ঠ প্রকাশ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!