শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তাহের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৮৬ বার পড়া হয়েছে

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা মৎস্য অফিসের সামনে থেকে উদযাপন কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিং এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা মৎস অফিস চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসান সাজ্জাদ, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, ফিল্ড এ্যাসিসন্টান তপেস কুমার সরকারসহ মৎস্য অধিদদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

করোনা ভাইরাস জনিত বর্তমান অবস্থার প্রেক্ষিতে স্বাস্থ্য বিধি মেনে জাতীয় মৎস সপ্তাহ-২০২০ এর সপ্তাহ ব্যাপি নিন্ম বর্ণিত বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। ২২ শে জুলাই ২য় দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ, ২৩শে জুলাই ৩য় দিন মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য সংক্রস্ত আইন বাস্তবায়ন, ২৪শে জুলাই ৪র্থ দিন মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি পানি পরীক্ষা, ২৫শে জুলাই ৫ম দিন মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ, ২৬শে জুলাই ৬ষ্ঠ দিন চাষি/ সুফলভোগিদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ, ২৭শে জুলাই ৭ম দিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মত বিনিময় ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর সমাপ্তি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!