শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

আবারও অর্থ সহায়তা ও ত্রান দাবিতে সাতক্ষীরায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪৩১ বার পড়া হয়েছে

করোনাকালে গনপরিবহন চালু না থাকায় সাতক্ষীরায় মটর শ্রমিকরা আর্থিক অনটনের মুখে পড়েছেন। তারা এখন অর্ধাহার অনাহারে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় অনতিবিলম্বে সাতক্ষীরার ৩ হাজারেরও বেশী পরিবহন শ্রমিককে এককালীন আর্থিক অনুদান ও ত্রান দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের বাস টার্মিনালে এক মানববন্ধন কর্মসূচীতে এসব কথা বলেন তারা। তারা আরও বলেন, শ্রমিক ইউনিয়নের তহবিলে পর্যাপ্ত টাকা রয়েছে। এই টাকা থেকে সাধারন শ্রমিকদের মধ্যে অনুদান হিসাবে দেওয়া যায়। এ প্রসঙ্গে তারা সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

মানববন্ধনে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত হোসেন, মশিউর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, মোরশেদ হোসেন, প্রমূখ।

বক্তারা অবিলম্বে সাধারন শ্রমিকদের অর্থ সহায়তা ও ত্রান সামগ্রী দেওয়ার আহবান জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!