বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মোটর শ্রমিকদের মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলা বাস মিনিবাস শ্রমিকদের আয়োজনে বহস্পতিবার বেলা ১১ টায় বাস টার্মিনাল সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্যে রাখেন, সংগঠনটির সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহবত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, সঞ্জয় দাশ, সনাতন শীল প্রমুখ।

বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত টানা ১৭ দিনের লকডাউনে বাস মিনিবাস বন্ধ থাকার কারণে সাতক্ষীরার ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বাড়াননি। বক্তারা এসময় সাধারণ শ্রমিকদের ত্রাণ সহায়তায় জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!