বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শত্রুতা করে সাতক্ষীরার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৬০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার শিবনগরের একটি মৎস্য ঘেরে দুর্বত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটতে পারে বলে জানা গেছে।

ঘের মালিক সদর উপজেলার শিবনগর গ্রামের রাকিব হাসান রনি জানান, স্থাণীয়দের দেয়া খবরের ভিত্তিত বুধবার সকালে মৎস্য ঘেরে গিয়ে তিনি দেখতে পান তার ঘেরের রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো জানান, গত ১০ দিন আগে তার মৎস্য ঘের থেকে একটি মোটর চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি তার প্রতিবেশী রাজনগর গ্রামের মিটু, মনিরুল ও আজহারুলকে সন্দেহ করেন। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তারা এ কাজটি করতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে, এ ব্যাপারে রাজনগর গ্রামের মিটু জানান, তারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মার ধোর করায় আমরাও থানায় একটি অভিযোগ দায়ৈর করেছি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দীন জানান, এ ঘটনায় উভয় পক্ষেই থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!