রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরে ইএইচডি প্রকল্পের শুভ উদ্বোধন

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্বাবধানে “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)”প্রকল্পের পক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর আয়োজনে গত বুধবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা (ইএইচডি)”প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি দেবী রন্জন মন্ডল, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, কেএমএসএস-এর নির্বাহী পরিচালক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উক্ত প্রকল্পটি উদ্বোধনের ফলে এ এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে।

ছবি – শ্যামনগর উপজেলায় ইএইচডি প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!