বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

জমকালো আয়োজনে সাতক্ষীরায় উন্নয়ন মেলার উদ্বোধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৯২ বার পড়া হয়েছে

“বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পানত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় রবিবার সকাল ১০টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু। উদ্বোধনী সভা শেষে উন্নয়ন মেলার ২৬টি স্টল ঘুরে ঘুরে দেখেন এমপি রবি। এসময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব দেশ শিক্ষা, স্বাস্থ্য,খাদ্য স্বয়ং সম্পুর্ন হওয়া ও অর্থনৈতিক সমদ্ধির কারণেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশ স্বল্পানত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে সকলের সহযোগিতা রয়েছে। কর্ণফুলি ট্যানেল, পদ্মাসেতু,পায়রা সমূদ্র বন্দর যা এক সময় অবাস্তব ও স্বপ্ন ছিল তা বাস্তবায়ন হয়েছে এবং দেশে আরো বড় বড় মেঘা প্রকল্প চলমান আছে। বাংলাদেশ স্বল্পান্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়ে আমরাই একদিন পৃথিবীর নেতৃত্ব দেবো ইনশাল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!