মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন করছি। বঙ্গবন্ধু জন্মশতবর্ষকে সামনে রেখে এই মহেদ্রক্ষনকে আমরা সোনার বাংলা গড়তে চাই। আর সেজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ স্বাধীন করে ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সোনার বাংলা গড়তে। তার সেই স্বপ্ন তারেই কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবে রুপ দিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি এ কথা বলেন।

শুক্রবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম প্রমুখ। প্রথম অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন। এছাড়া বক্তব্যে রাখেন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এড. অরুন ব্যাণার্জি ও বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়।

সভায় এসময় প্রেসক্লাব সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিকস মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবগ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!