
গাজীপুরের যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
শুক্রবার সকাল ৭টায় গাজীপুর রাজবাড়ী মাঠে স্মৃতি স্তম্ভে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচীর সুচনা করা হয়। পরে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ জেলার সকল উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আয়োজেনে দিবসটি পালন করা হচ্ছে।