বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২১ উপলক্ষে ৮ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলিত জনগোষ্টিরা।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টির অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

বিডিইআরএম সাতক্ষীরা জেলা কমিটির সাধারন সম্পাদক ও মিডা সংস্থার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্যে রাখেন, সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক জগাবন্ধু দাশ, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার দাশ, কার্য নির্বাহী সদস্য মন্টু কুমার দাশ প্রমুখ। মানববন্ধনে এ সময় দলিত সম্প্রদায়ের নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও কর্মী অলোক দাশ।

বক্তরা এসময়, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত বৈষম্য বিলাপ আইনে দ্রুত প্রণয়ন, আদমশুমারীতে দলিতদের আলাদা তথ্য সংগ্রহ, সংসদ সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত, জাতীয় বাজেট সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি, আবাসনের ব্যবস্থা, সরকারি শিক্ষা প্রতিষ্টান ভর্তি কাটা প্রবর্তনসহ ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়নর জোর দাবী জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!