বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দ খ ল-দূ ষ ণ মুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উ দ্ধা রে র দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপি তালা ইউএনও অফিস এলাকায় মে য়া দো ত্তী র্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জ রি মা না গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ

উন্নত বিশ্বের মত দেশের মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তুজুলপুর বিসি রোড পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে ফলক উন্মোচন ও কুদাল দিয়ে মাটি কেটে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার পরপর তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বলেই দেশে এত উন্নয়ন। আমাদের সাতক্ষীরা সদরে প্রচুর উন্নয়ন হয়েছে। বিদ্যুৎ শতভাগ, রাস্তা-ঘাট শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবনসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। উন্নত বিশ্বের মত দেশের মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। গ্রাম হবে শহর জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার পুরণ হতে কর্মতৎপরতা শুরু হয়েছে। আমরা খুবই ভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারছে।’

“পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (কেবিএস-আরডিপি) আওতায় ০০-১০৪৪ মিটার কার্পেটিং রাস্তা ৯০ লক্ষ ৮ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি’র) বাস্তবায়নে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বল্লী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা শেখ খায়রুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!