শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

বশেমুরবিপ্রবি’তে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৪১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস—২০২১ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ ( ৮ মার্চ) দুপুর ১টায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের নিচ তলায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোছাঃ হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.টএম.এ সাত্তার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্ট্যাডিজের সহকারী অধ্যাপক সানজীদা পারভীন প্রমূখ।

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। সমাজ গঠনে নারীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক—কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!