বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জ ব্দ, ১০ হাজার টাকা জ রি মা না, জ ব্দ কৃ ত তেল ন্যায্যমূল্যে বিক্রি গোপালগঞ্জে শ্বশুরকে হ ত্যা র দা য়ে জামাতাকে যা ব জ্জী ব ন কা রা দ ণ্ড  কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তীব্র জ্বালানি সংকটে ভোমরা স্থলবন্দর! আমদানি রপ্তানি ব্যাহত  দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের ব্যতিক্রমধর্মী জন্মদিন (বার্থডে বাউন্স ব্যাক) উদযাপন ও শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জে অ স্ত্র মা ম লা য় ডা কা ত সর্দার ইয়ার আলীর ৭ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় জমিজমা বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা 

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই কে কুপিয়ে হত্যা করেছে বড়ো ভাই। রোববার দিবাগত রাতে সাতক্ষীরার পাটকেলঘাটার জগনান্দকাটি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সাতক্ষীরার পাটকেলঘাটার জগনান্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে মন্তাজ মল্লিক (৩৫)।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, নিহতের বাবা মজিদ মল্লিক তার ছেলেদের মধ্যে জমি ভাগবাটোয়ারা করে দিয়েছেন। বন্টন কৃত জমির সীমানা ও অবস্থান নিয়ে গত কয়েক মাস ধরে দুই ভায়ের মধ্যে বিরোধ চলে আসছিলো।

তিনি আরও জানান, ছোট ভাই মন্তাজ মল্লিক পাটকেলঘাটা বাজারের একটি গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। রোববার রাত এগারটার দিকে কাজ শেষে তিনি বাড়িতে ফেরার উদ্দেশ্যে বাজার থেকে মোটরসাইকেলযোগে বের হন। বাড়ির পাশে এসে পৌছালে বড়ভাই শাহাজাহান মল্লিক দাঁ দিয়ে তাকে এলোপাতাড়ি কোঁপ মারেন। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকোল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর খুলনায় নেয়ার পথে তিনি মারা যান। মন্তাজ মল্লিকের মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!