রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাতক্ষীরার তালায় ত্রাণ ও পুনর্বাসন প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় আম্ফানে সংঘটিত উপকূলীয় বাঁধ ভাঙা প্লাবন ও জলাবদ্ধ সমস্যায় ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসন প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে তালা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্র উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমীন, শাহনওয়াজ তানভীর, বাপ্পী দত্ত রায়, সজীব তালুকদার, আশাশুনী সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও সাতক্ষীরা সদরর ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রমুখ।

সভায় মাল্টিমিডিয়া প্রজেটশন উপস্থাপন করেন উত্তরণর অধ্যাপক হাসেম আলী ফকির। এ সময় ভুক্তভোগী জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্য ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকাসহ কিছু ডকুমেন্টশনে প্রধান অতিথির হাতে তুলে দেয়া হয়।

উক্ত মতবিানময় সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি,পানি কমিটির নেতৃবৃন্দের সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!