শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

গোপালগঞ্জে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে মাদ্রাসায় কারিগরি প্রশিক্ষণ শুরু

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৫ বার পড়া হয়েছে

মুজিববর্ষ উপলক্ষ্যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কর্মক্ষম ও উপার্জনমুখী গড়ে তুলতে গোপালগঞ্জে ছালেহিয়া কামিল মাদ্রাসায় ৩টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা শহরের ওই মাদ্রাসায় দর্জি বিজ্ঞান, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন।

মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মুজিববর্ষে প্রতিটি হাতকে আমরা কর্মীর হাতে পরিনত করে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চাই। তাই শহরের ছালেহিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমরা কারিগরি প্রশিক্ষণ শুরু করেছি। পর্যায়ক্রমে জেলার সব মাদ্রাসায় এটি শুরু করা হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা স্বাধীন পেশায় নিয়োজিত হয়ে সাবলম্বী হবে। মাদ্রসা শিক্ষা শেষ করে তাদের আর চাকরির জন্য বসে থাকতে হবে না।

মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে মাদ্রাসার সভাপতি জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও ম্যানেজিং কমিটির বিশেষ উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের পাড়াশোনার পাশাপাশি কর্মমূখী শিক্ষা দিতে কারিগরি প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, জাতির পিতার জন্মভূমি জেলা গোপালগঞ্জ থেকে মাদ্রাসা পর্যায়ে এটি শুরু করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা ঘরে বসেই আয় করতে পারবে। প্রশিক্ষণের প্রতিটি ট্রেডে মাদ্রাসার ১২ জন করে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। সারা বছরই নতুন নতুন ব্যাচে কারিগরি প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের কর্ম ও উপার্জনমুখী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান অধ্যক্ষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!