শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

দলিত ও অনগ্রসর গোষ্ঠীর উন্নয়নে সাতক্ষীরায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে হতদরিদ্র অবস্থা থেকে উন্নয়নের মূলধারায় সম্পক্তকরণ, রাষ্ট্রের চলমান কর্মসুচি ও করণীয়শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা শারী ও স্বদেশ এর আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে মিলনায়তন অনুষ্ঠিত নাগরিক সংলাপে সভাপতিত্বে করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্যে দেন জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কহিনুর ইসলাম, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, শারীর খুলনা বিভাগীয় সম্বয়কারি শিবানী গাইন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যাণার্জী, এম কামরজ্জামান, রঘুনাথ খাঁ, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, সুশীলনের সহকারি সমম্বয়কারি জিএম মনিরুজ্জামান, দলিত পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি গৌরপদ দাস, এনজিও প্রতিনিধি লুইস রানা গাইন, সুনাম শ্যামনগর শাখার সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গাইন, সুনাম সদরের সভাপতি উজ্জ্বল দাস প্রমুখ।

বক্তারা বলেন, হতদরিদ্র গরীব জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী যে সকল উদ্যোগ নিয়েছেন তা কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের যথাযথ ভূমিকা রাখতে হবে। দলিত বা অনগ্রসর জনগোষ্ঠীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রধানমন্ত্রী জমি ও ঘর দেওয়ার ব্যাপারে জনপ্রতিনিধিরা যথাযথ যাঁচাই বাছাই না করে তালিকা প্রস্তুত করায় কোন কোন ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষ বঞ্চিত হয়েছে। দলিত জনগোষ্ঠীর জীবন ও মান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রকল্প তাদেরকে সম্পক্ত করে এগিয়ে নিয়ে যেতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!