রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪৯ বার পড়া হয়েছে

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

২১ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১২.০১ মিনিটে গোপালগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্হ্য বিধি অনুসরণ করে সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসমূহ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করবেন।

 

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এর আগে ২০ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা ও আল্পনা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।

এছাড়াও শনিবার সকাল ৯ টায় জেলা শিশু একাডেমিতে আবৃত্তি ও দেশাত্মবোধ গানের প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।

সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে স্ব স্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে সকল ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে নিজ ব্যবস্হাপনায় প্রার্থনার আয়োজনও করবেন। গোপালগঞ্জ নজরুল লাইব্রেরী প্রাঙ্গনে ১৪ হতে ২১ ফেব্রুয়ারি, (সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা) পযন্ত বইপড়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

এছাড়া জেলা তথ্য কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম গণমাধ্যমকে জানান, জেলা তথ্য অফিসের আয়োজনে ‘২১ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যা ৬ টা হতে রাত সাড়ে ৮ টা পর্যন্ত শেখ রাসেল শিশুপার্ক চত্বরে তথ্যচিত্র প্রদর্শন করবে এবং শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ঐদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিনব্যাপি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সম্পন্ন হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!