বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

দুই দশকেরও বেশী সময় ধরে দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর তার বস্তনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে চলছে। পত্রিকাটির অবিচল ধারার সাথে মিশে আছে এদেশের পাঠক সমাজ। তাদের সুখ দুঃখের কথা, রাজনীতির কথা, খেলাধুলা, বিনোদন, সাহিত্য, শিক্ষা সহ সকল চাহিদা পূরন করে চলছে পত্রিকাটি। এই পত্রিকার স্বপ্নসারথী বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল এবং সাবেক সম্পাদক গোলাম সরোয়ার সহ অনেকেই প্রয়াত হয়েছেন। তারপরও পত্রিকাটি তার নিজ অবস্থান থেকে এতটুকু সরে যায়নি।

সোমবার যুগান্তর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ। এতে বিশেষ অতিথির বক্ততা করেন জেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ আজহার হোসন ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

 

বক্তারা বলেন, যুগান্তর তার সত্যনিষ্ঠ ও সাহসিকতার কারনে পাঠকদের কাছে গ্রহনযোগ্যতা লাভ করেছে। পত্রিকাটি দিনদিন আরও জনপ্রিয় হয় উঠেছে মন্তব্য করে তারা বলেন, এই পত্রিকাটি সত্যকে সত্য বলেই প্রতিষ্ঠিত করেছে। সবগুলি পাতায় গ্রহনযোগ্য রিপোর্ট পরিবেশনের কারনে সকল মহলই দৈনিক যুগান্তর পাঠকপ্রিয় হয়ে উঠছে। অতিথি বক্তারা আরও বলেন, এ ধারায় যুগান্তর যাত্রা শুরু করছিল সেই ধারা আরও অব্যহত আছে। আগামীতেও তারা এই ধারায় অবিচল থাকবে বলে মন্তব্য করেন তারা।
দৈনিক যুগান্তর সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভার সূচনা হয়। এতে আরও বক্তব্যে রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বিশিষ্ট উন্নয়ন কর্মী স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল ওয়াজেদ কচি, দেশটিভির শরিফুল্লাহ কায়সার সুমন, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস, জেলা মহিলা পরিষদ সম্পাদক জোৎস্না দত্ত, চ্যানেল ২৪ এর আমেনা বিলকিস ময়না প্রমুখ।

আলোচনা পর্ব শেষে যুগান্তর সমদ্ধি কামনা করে এর র‍্যালী বের করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!