বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি

আশাশুনির বাঁকড়ার আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রে প্তা র

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বাঁকড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলাম আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের আঃ রাজ্জাক সরদারের ছেলে। তিনি শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আশাশুনি থানা পুলিশের একটি দল বাঁকড়া গ্রামে আজিজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

আজিজুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আরিফ বলেন, আজিজুল আওয়ামী লীগের কর্মী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে- এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আজিজুল ইসলাম প্যান্টল আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় জমি-জমা সংক্রান্ত বিষয়ে নিজেকে জমির দলিল লেখক, কোথাও কোথাও মুহুরী আবার কোথাও জমি বিক্রেতা হিসেবে নিজেকে জাহির করতেন। এছাড়া আজিজুল পেশায়  একজন আমিন হওয়ায় তার কাছে উপজেলার বিভিন্ন ঝামেলা যুক্ত জমির তথ্য থাকায় কৌশলে কিছু দিনের মধ্যে সেসব জমির কাগজ সৃষ্টি করে তা নিজের করে নেন। এভাবে সে অল্প দিনের মধ্যে প্রায় ৫০/৬০ বিঘা জমির মালিক হয়েছেন। এ বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর বাঁকড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে একাধিক অভিযোগে প্রতিকার চেয়ে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছিল। সেই আবেদনে বলা হয়েছিল -আশাশুনি উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের চিহ্নিত দালাল ও এলাকার জাল টাকার ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম সরদার ও প্যান্টেল এর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!