বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাংগঠনিক মাস-২৬ উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ‘২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি ইদ্রিস আলী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান।
এ ছাড়া জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন বক্তব্য দেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার, মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ সময় নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়। সভায় অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!