বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের ‘নোবেল খ্যাত’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য মনোনীত সাতক্ষীরার  সুদীপ্ত ও মুশফিক ডুমুরিয়া হাসপাতালের প্রধান ফটকের সামনে স্থা প না, রোগী যাতায়াতে বি ঘ্ন ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে খাবার পানির সংকটে থাকা ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে ট্যাংক বিতরণ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় আদালত চত্বর থেকে হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আ সা মি প লা য় ন, কয়েক ঘণ্টা পর ফের গ্রে প্তা র গোপালগঞ্জে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাংগঠনিক মাস-২৬ উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা

গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়।

 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম এবং কোর্স পরিচালক আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে, যেখানে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। তিনি গোবিপ্রবিকে আধুনিক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

 

এবারের কর্মশালায় মূল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম। তিনি ওবিই কারিকুলামের রূপরেখা, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন টেকনিক্যাল দিক শিক্ষকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

 

প্রশিক্ষণটিতে দুই দিনে গোবিপ্রবি’র বিভিন্ন বিভাগের ১০৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!