খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমানের হাজিডাঙ্গা মন্দির মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ‘২৬) সন্ধ্যায় হাজিডাঙ্গা মন্দির মাঠে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত রায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোল্যা মশিউর রহমান বলেন, এলাকার বিভিন্ন সমস্যা, জলবদ্ধতা নিরসনে জনগণের প্রত্যাশা এবং স্থানীয় উন্নয়ন নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপি নেতা হায়দার আলী খানের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান মোড়ল, শফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ ফরহাদ হোসেন, গোবিন্দ কুমার রায়, শংকর প্রসাত জোদ্দার, দলিল লেখক বিএনপির নেতা প্রশান্ত জোদ্দার, নজরুল হালদার, অরবিন্দ মন্ডল, অলিয়ার রহমান খান, দেবাশীষ মন্ডল, পারভেজ গাজী, হাবিবুর রহমান, মুনিম খান স্বপন, ইলিয়াস হোসেন, সরোয়ার হোসেন বাবু, আবুল হোসেন খান, বাবলু জোয়ার্দার, ইন্দ্রানী মন্ডল, শিব দাষ প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরেন।