বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর মায়ের দাফন সম্পন্ন শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃত্বে আহসান হাবিব টুটুল কে ঘিরে বঞ্চিত নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা সাতক্ষীরা কমিউনিটির ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন:  উম্মে ফুয়ারা রানি সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত  তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের সভা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিত মতবিনিময় সভা সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সাথে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ঝুঁকিপূর্ন নারীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণে লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয়ন ইউনিয়ন এবং খ্রীষ্টান এই’র অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ‘২৬) দুপুরে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সভা কক্ষে এই শুনানী অনুষ্ঠিত হয়।

উইমেন জব ক্রিয়েশন সেন্টার’র আয়োজনে শুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার, লিটন দাশ।

হাসিনা পারভীন’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাতক্ষীরা বারের আইনজীবী মনির উদ্দীন, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান, শিশু তীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান, মাগুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেহেনা খাতুন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বাবর আলী, তানজিলা কাতুন, মনজিলা খাতুন, বিরাম কুমার ঘোষ, হাসি কুন্ডু ও প্রশান্ত কুমার ঘোষ প্রমুখ।

সভায় লিগ্যাল এইড সেবা প্রদান ও গ্রহনসহ আদালতের বিচার পাওয়া, মামলা দায়ের এবং গ্রহন প্রক্রিয়া বিষয়ে আলোচনা হয়। এসময় এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রান্তিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!