
স্বেচ্ছাসেবী সংগঠন Volunteers of Satkhira Community (VoSC)-এর ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের সমন্বয়ে পরিচালিত এ প্ল্যাটফর্মে বর্তমানে ১ লাখ ৮০ হাজারের বেশি সদস্য রয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে গত সাত বছরে প্ল্যাটফর্মটির স্বেচ্ছাসেবীরা সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচিসহ ৫০টির বেশি ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এসব কার্যক্রম আরও পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি। সহ-সভাপতি (পরিকল্পনা ও কৌশল) হয়েছেন সালাউদ্দীন সাবাদ এবং সহ-সভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) হয়েছেন তাসকিন আহমেদ রিপন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মল্লিক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুর রহমান, সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সম্পাদক এস এম ফয়সাল রুহানী, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক শেখ অন্তর হোসাইন, সহ-সম্পাদক অলিউল্লাহ রাহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সম্পাদক এজাজ আহম্মাদ, মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক রাতিম আহম্মেদ এবং কোষাধ্যক্ষ শাহিন ফরহাদ।
সংগঠনের নেতারা জানান, নতুন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবীদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী দায়িত্ব বণ্টন করে একটি সক্রিয় ও সমন্বিত স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে। একই সঙ্গে সাতক্ষীরার সামাজিক সমস্যা মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সাতক্ষীরার মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।