মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ‘২৬) বিকালে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার, জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শিলা, জেন্ডার ডেভেলপমেন্ট ফোরামের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জুঁই মহিলা সমিতির সভানেত্রী ফারহা দীবা খান সাথী প্রমূখ।