বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ  সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ক পরামর্শ সভা

ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর ‘২৬) দুপুরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মল্লিক। পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি, ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক নীলোৎপল মন্ডল নিলয়।
এ সময় বক্তব্য রাখেন রংপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ছালাম শেখ, শিক্ষক মোস্তফা কামাল, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের প্রকাশনা সম্পাদক মোঃ সেলিম মোড়ল, রংপুর ইউনিয়ন ওলামা দলের আহবায়ক মোঃ শিমুল শেখ, রংপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোঃ রাব্বি ফকিরসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ।
সভা শেষে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস ছালাম শেখ তাৎক্ষণিক বিদ্যালয়ের ফুটবল টিমের জন্য এক সেট জার্সি উপহার দেওয়ার কথা ঘোষণা করেন এবং বিদ্যালয়ের সভাপতিসহ সবাইকে সাথে নিয়ে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আজগর লবী এমপি’র সহযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের অঙ্গীকার করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!