বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গুরুতর অসুস্থ সাংবাদিক শেখ আব্দুল আলিম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা  ডুমুরিয়ায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সনদ প্রদান  সাতক্ষীরায় পৌরসভার অ বৈ ধ উ চ্ছে দ অ ভি যা ন বি পু ল অ স্ত্র-গো লা বা রু দসহ সুন্দরবনের নানা ভাই বা হি নী র ১২ ডা কা তে র আ ত্ম স ম র্প ণ সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে গাজর চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ  সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ক পরামর্শ সভা

গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা  

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ এর শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ‘২৬) সকাল ১০ টায় গোপালগঞ্জ সরকারি কলেজের আয়োজনে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক শাহ মোঃ ইকবাল হোসেন -এর সভাপতিত্বে গোপালগঞ্জ সরকারি কলেজ  মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬ ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ছে।

উক্ত ফুটবল প্রতিযোগিতা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, উপাধ্যক্ষ মোঃ শাহ আলম এবং সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শেখ রাকিবুল ইসলাম।

উক্ত ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গোপালগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দল। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করেন এবং অভিনন্দন জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান তার বক্তব্যে বলেন, ক্রীড়াই শক্তি___ ক্রীড়াই বল।। মাদক মুক্ত সমাজ তথা রাষ্ট্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ ও প্রাণবন্ত করে তোলে ঠিক তেমনি ভাবে শারীরিক ও মানসিক বিকাশ পরিস্ফুটিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিয়মিত খেলাধূলার এ ধরনের আয়োজন চলমান রাখার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তার বক্তব্যে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, নিয়মিত খেলাধুলা কেবল শরীরকে সুস্থ ও রোগব্যাধিমুক্ত রাখে না, বরং পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ এবং সুদৃঢ় সুশৃঙ্খল ঐক্য গড়ে ওঠে। তিনি আরো বলেন, খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে যেমন আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, ঠিক তেমনি বাস্তব কর্মজীবনেও চরম পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি আলোকিত মানুষ গড়ার বাহন। এ শিক্ষা যেন সততা, শ্রদ্ধা আর শিক্ষার আলো ছড়ানোর কেন্দ্র হয়ে থাকে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয় বরং মাদক থেকে দূরে থেকে একজন ভালো ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আহবান জানান। 

জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে আনন্দঘন পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। 

এ সময় গোপালগঞ্জ সরকারি কলেজের অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়ামোদী সহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!