মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা মৎস্যজীবি দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে জেলেদের ৮০ কেজির বরাদ্দে মিলেছে ৩৫ কেজি চাল, ব্যাপক অ নি য় মে র অ ভি যো গ আশাশুনিতে এক নারীর দুই স্বামী! প্রথম স্বামীর বি রু দ্ধে মা ম লা শিশু বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাসান: রোগী থাকে যতক্ষণ সেবা দেন ততক্ষণ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য মা দ ক সহ গ্রে ফ তা র  ডুমুরিয়ার গফফার সড়ক যেন ম র ণ ফাঁ দ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক গ্রে প্তা র সাতক্ষীরায় কোর্ট ফি জা লি য়া তি র মা ম লা পূণঃতদন্তভার সিআইডিতে: আদালতে ১৬৪ ধারায় জ বা ন ব ন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা তালায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম যোগদান করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর ‘২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কোষাধ্যক্ষ হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

যোগদানের পর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধ্যাপক ড. মো. খসরুল আলম সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১৩(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের এই অধ্যাপককে ৪ বছর বা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত নিয়োগ প্রদান করে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে অধ্যাপক ড. মো. খসরুল আলম কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!