মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা মৎস্যজীবি দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে জেলেদের ৮০ কেজির বরাদ্দে মিলেছে ৩৫ কেজি চাল, ব্যাপক অ নি য় মে র অ ভি যো গ আশাশুনিতে এক নারীর দুই স্বামী! প্রথম স্বামীর বি রু দ্ধে মা ম লা শিশু বিশেষজ্ঞ ডা. রিয়াদ হাসান: রোগী থাকে যতক্ষণ সেবা দেন ততক্ষণ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য মা দ ক সহ গ্রে ফ তা র  ডুমুরিয়ার গফফার সড়ক যেন ম র ণ ফাঁ দ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক গ্রে প্তা র সাতক্ষীরায় কোর্ট ফি জা লি য়া তি র মা ম লা পূণঃতদন্তভার সিআইডিতে: আদালতে ১৬৪ ধারায় জ বা ন ব ন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা তালায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ভারী বর্ষনের চাপে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবার থেকে গাইনবাড়ী যাওয়ার একমাত্র সড়কটি ভেঙে বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ‘২৬) বিকেল থেকে সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে উঠেছে। 

ডুমুরিয়া গ্রামের মিজানুর রহমান জানান,প্রতিবছরই বর্ষা মৌসুমে রাস্তাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চলতি বছর পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই রাস্তাটি তিনবার ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক মানুষ, নারী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষার পর দায়সারা গোছের সাময়িক মেরামত করা হলেও কোনো টেকসই সমাধান করা হয় না। যে কারণে সামান্য বৃষ্টি বা পানির চাপে বারবার একই চিত্র ফিরে আসে। এই পরিস্থিতিতে যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। জরুরি ভিত্তিতে কেবল জোড়াতালি দিয়ে সংস্কার নয়, বরং স্থায়ীভাবে রাস্তাটি উঁচুকরণ ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ  গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান,ভেঙে যাওয়া রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!