বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন লোকালয়ের হাঁস-মুরগির ঘর থেকে অজগর উ দ্ধা র  গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি বর্ণাঢ্য আয়োজনে তালায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের বি রু দ্ধে অর্ধকোটি টাকা নিয়ে লা পা ত্তা’র অ ভি যো গ চুকনগর বাজারে তিনটি দোকানে চু রি প্রযুক্তি বিস্তারের লাভ ক্ষতি: ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে এখনই ভাবতে হবে- মোস্তাফিজুর রহমান উজ্জল  তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাস’র উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা  সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

তালায় বাস নি য় ন্ত্র ণ হা রি য়ে খাদে, ১০ জন আ হ ত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় খুলনাগামী যাত্রীবাহী বাস মদিনা ক্লাসিক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে অনন্ত ১০/১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ‘২৬) সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী টেকনিক্যাল কলেজের সামনে উক্ত দুর্ঘটনা ঘটে। তালা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস মদিনা ক্লাসিক (ঢাকা মেট্রো ব- ১৫২৮০৬) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালি বাজার সংলগ্ন টেকনিক্যাল কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে বাসটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে আহতদের তালা হাসপাতালে ভর্তি করা হয়।

তালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার আব্দুল হান্নন জানান, বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের সফলভাবে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

তালা থানার এসআই মোঃ হেমায়েত হোসেন বলেন, উক্ত দুর্ঘটনায় ১০/১৫ জন আহত হয়েছে। তাদের কয়েকজন তালা হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। তিনি আরও বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!