রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন শ্যামনগরের কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলার শাখার উদ্যোগে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল জুলাই সনদ বাস্তবায়ন ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ জেলা জামায়াতের শুরা বৈঠকে প্রেসক্লাব তালার মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, জেলা নাগরিক কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত কালিগঞ্জের কালিন্দীতে নি খোঁ জ জেলের ম র দে হ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হ ত্যা: রি মা ণ্ড শেষে মামুন কা রা গা রে

তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় “নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী” কার্যক্রম বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ‘২৬) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে দিনব্যাপী এই কর্মসূচরি আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি। (সাসটেইনএবল রিভার বেসিন ম্যানেজমেন্ট সাউথ-ওয়েষ্ট বাংলাদেশ) প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে, যুব সমাজকে জলাবায়ু পরিবর্তন মোকাবেলায় দক্ষ করে গড়ে তোলা, তাদের নদী ও পলি ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা, নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করাসহ এ্যাডভোকেসী বিষয়ক ভাবনা গুলো বৃদ্ধি করার।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে অধ্যাপক রেজাউল করিম, মীর জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা ও গণগ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন কার্যক্রম করেন।

উক্ত প্রশিক্ষণে কপোতাক্ষ অববাহিকার যুব পানি কমিটি ও পাঠক ফোরামের সদস্যরা অংশগ্রহণকারী করে। এলাকার প্রকৃতি ও নদী রক্ষায় টিআরএম কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ আগামী এক বৎসরের পরিকল্পনা তৈরি করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!