রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন শ্যামনগরের কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলার শাখার উদ্যোগে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল জুলাই সনদ বাস্তবায়ন ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ জেলা জামায়াতের শুরা বৈঠকে প্রেসক্লাব তালার মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, জেলা নাগরিক কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত কালিগঞ্জের কালিন্দীতে নি খোঁ জ জেলের ম র দে হ মিলল ইছামতী নদীতে, দুই দিনের অপেক্ষার অবসান দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা হ ত্যা: রি মা ণ্ড শেষে মামুন কা রা গা রে

তালার শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন: আকরাম আহ্বায়ক, শফিকুল সদস্য সচিব 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় শাহজাতপুর বাজার বণিক সমিতির ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে সর্বসম্মতিক্রমে পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেনকে আহ্বায়ক এবং মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। বুধবার (২৯ জুলাই ‘২৬) সন্ধ্যায় বাজারের নবনির্মিত কাঁচাবাজার চাঁদনীর পাশে বিগত কমিটির সভাপতি এস.এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মো. শাহাদাত গাজী, সদস্য মো. আহাদ আলী গাজী, প্রদীপ অধিকারী, পল্লী চিকিৎসক মো. মুন্তাজ ফকির, মো. কওছার গাজী, মো. হাফিজুল খাঁন, মীর শাহিন, মো. মোমিন মোড়ল, ইসমাঈল হোসেন (বাজু), মো. সোহেল মোড়ল এবং মো. আনার মোড়ল।

সভায় উপস্থিত ছিলেন শাহজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হক মোড়ল, ইউসুফ স্মৃতি সংঘের সভাপতি মো. মুজিবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক আ: গণী গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস.এম শামসুজ্জামান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হবিবুর রহমান মোড়ল, সাধারণ সম্পাদক সন্দীপ সরকার, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. নাসির উদ্দীন মোড়ল, খেশরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো. রুহুল মোড়ল, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক চৈতন্য বিশ্বাস, বাজার প্রতিষ্ঠাকালীন ব্যবসায়ী মো. ইউসুফ মোড়ল, মীর বাচ্চু ও জামায়াত নেতা ওমর ফারুকসহ বাজারের সর্বস্তরের সাধারণ ব্যবসায়ী এবং দোকান মালিকরা।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখা, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধিতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। এজন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

কমিটির আহ্বায়ক পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন বলেন, ‘বাজারের সার্বিক উন্নয়নে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা পালনে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়ীদের একটি নির্বাচিত কমিটি উপহার দেওয়ার। সেক্ষেত্রে দল-মত নির্বিশেষে সকল ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!