
সাতক্ষীরা সদর উপজেলার ৮২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা, খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই ‘২৬) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৮২০ জন কৃষকের মাঝে এসব চারা ও সঙ্গে রোপন উপযোগি জিনিসপত্র বিতরন করা হয়। সে হিসেবে আজ ৪ হাজার ১০০টি চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে আম, কাঁঠাল/সফেদা, তেঁতুল, বাতাবি লেবু, মাল্টা, কদবেল জলপাই, মেহগনি, আতা, আমলকি, নিম, আমড়া, জাম ও সুপারি চারা রয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. জামালউদ্দিন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র ও অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার প্রমুখ।