
“ঈদ উল আজহা’ ২৬” পরবর্তী যাত্রা নির্বিঘ্নে নিরাপদ করার লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির বৃদ্ধিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা সার্কেলের উদ্যোগে ঢাকাগামী পরিবহণ কাউন্টার গুলোতে মনিটারিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে ‘২৬) সন্ধ্যার পরে খুলনা সোনাডাঙ্গা বাসটার্মিনালে পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ খুলনা সার্কেলের যৌথ আয়োজনে ঈদ পরবর্তী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন পরিবহন কাউন্টার পরিদর্শনপূর্বক সড়ক নিরাপত্তামূলক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে ঢাকাগামী বিভিন্ন পরিবহণ কাউন্টারে মনিটারিং করা হয়।
কাউন্টার মনিটরিং এর নেতৃত্বে দেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, সাইফুর রহমানসহ ট্রাফিক পুলিশ সদস্য, পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধি।
পরিবহণ কাউন্টারে মনিটারিং এ যাত্রীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। টার্মিনালে বিভিন্ন জায়গা আগত যাত্রীরা এই কার্যক্রমকে সাধুবাদ জানান।