মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ উল আযহা সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ পিকআপ-মোটরসাইকেল সং ঘ র্ষে তালায় নি হ ত ২ সাতক্ষীরায় প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সাতক্ষীরায় হজ্ব কাফেলার নামে হা তি য়ে নেওয়া ৮০লাখ টাকা ফেরতের দা বি তে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন রেকডীয় জমির উপর দিয়ে জো র পূ র্ব ক সরকারি রাস্তা নির্মাণে বাঁ ধা, পে টা নো হলো জমির মালিককে গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অ নি য় ম, দু র্নী তি ও নিয়োগ বা নি জ্যে র অ ভি যো গে সংবাদ সম্মেলন তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া সাংবাদিক আরিফ বিল্লালের ওপর হা ম লা র প্র তি বা দে তালা প্রেসক্লাবের নি ন্দা সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (​২৬ মে ‘২৬) সকাল ১০টায় যায়নাব ক্লিনিক নূরনগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অসহায় মা ও বোনদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

​এ সময় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষ যেন ঈদের দিনে একটু ভালো পোশাক পরে আনন্দ করতে পারেন, সেই লক্ষ্যেই এ শাড়ি বিতরণের আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠানে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু উপস্থিত থেকে শাড়ি বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল রহিম, মোঃ ফারুক হোসেন, শামীম হোসেন, শুভ সাহা, মিঠু প্রমূখ।

এ সময় উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং উক্ত সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সকলের জন্য দোয়া করেন।

আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!