মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ উল আযহা সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নূরনগরে অসহায় মায়েদের মাঝে শাড়ি বিতরণ পিকআপ-মোটরসাইকেল সং ঘ র্ষে তালায় নি হ ত ২ সাতক্ষীরায় প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সাতক্ষীরায় হজ্ব কাফেলার নামে হা তি য়ে নেওয়া ৮০লাখ টাকা ফেরতের দা বি তে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন রেকডীয় জমির উপর দিয়ে জো র পূ র্ব ক সরকারি রাস্তা নির্মাণে বাঁ ধা, পে টা নো হলো জমির মালিককে গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অ নি য় ম, দু র্নী তি ও নিয়োগ বা নি জ্যে র অ ভি যো গে সংবাদ সম্মেলন তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া সাংবাদিক আরিফ বিল্লালের ওপর হা ম লা র প্র তি বা দে তালা প্রেসক্লাবের নি ন্দা সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন

পিকআপ-মোটরসাইকেল সং ঘ র্ষে তালায় নি হ ত ২

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক নাসিম ফকির (৩২) ও আরোহী মেহেদী (২৫)। উভয়ই তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম ফকির প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে এবং মেহেদী একই গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, নাসিম ভোরে তার খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে আরোহী ছিলেন মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় ১৮ মাইলের দিক থেকে আসা ঢাকা মেট্রো-অ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপের নিচে চলে যায় বলে জানান স্থানীয় বাসিন্দা ফয়সাল। ঘটনাস্থলেই নাসিমের মৃত্যু হয়। আহত মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মেহেদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য লিয়াকত মোড়ল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!