শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সুশীলন এর বাস্তবায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, ৫ জিরো প্লাস ও ENOUGH কার্যক্রমের আওতায় শিশুদের নেতৃত্ব সমস্যাটি চিন্তিতকরন এবং অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমি পটগান পরিবেশিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ‘২৬) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘জিরো হাঙ্গার’ ও ‘এনাফ’ (ENOUGH) ক্যাম্পেইনের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও স্থানীয় উন্নয়ন সংস্থা সুশীলনের যৌথ ব্যবস্থাপনায় দেবহাটা ইউনিয়নের বসন্তপুর গ্রামে এই সচেতনতামূলক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর গ্রাম উন্নয়ন সোসাইটির সভাপতি বিলকিস নাদিরা এবং সাধারণ সম্পাদক দিলীপ সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের CPP, STD, HNW, UPG, এবং Impact+ ফ্যাসিলিটেটরবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। অনুষ্ঠানে পটগানের সুর ও অভিনয়ের মাধ্যমে উপস্থিত সাধারণ মানুষ, বিশেষ করে মা ও শিশুদের মাঝে পুষ্টির গুরুত্ব, অপুষ্টি দূরীকরণ এবং শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষার নানাদিক তুলে ধরা হয়। লোকসংগীতের এই ঐতিহ্যবাহী মাধ্যমটি ব্যবহার করে সহজ ভাষায় বার্তা দেওয়ায় উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলে।আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অধিকার বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!