শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

যত দূরে যাই-শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

শেখ বেলাল হোসেন::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫০১ বার পড়া হয়েছে

যত দূরে যাই

ভালােবাসা, চার অক্ষরের একটি শব্দ
যার ব্যাপ্তি সারা পৃথিবী ব্যাপী।
যার কোন সীমা পরিসীমা নেই
নেই কোন দূরত্বের বাঁধা।
এই যেমন আমি আছি স্বদেশ থেকে বহু দূরে।
আত্নীয় স্বজন ছেড়ে বিদেশ বিভুয়ে।
হাড়ভাঙা পরিশ্রমে রাত নামে আমার।
ক্লান্তি দূর করতে অপেক্ষায় থাকে না কেউ।

মা তাঁর উদ্বিগ্ন মন নিয়ে
পথ চেয়ে থাকে সেই সুদূরে।
ছােট বােনটা নানান আবদার নিয়ে কথা বলে।
চোখভরা স্বপ্ন নিয়ে রাত জাগে ভালােবাসার বউ
আমি পড়ে আছি অনেকের স্বপ্নের বিদেশে।
সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করে
নিজের রক্ত পানি করে ডলার আয় করি।
নিজের খাবারের জন্য কিছু রেখে
বাকিটা পাঠিয়ে দিই বাবার কাছে।
কত জমি বন্ধক রেখে এসেছি এই
লাল নীল রঙিন স্বপ্নের দেশে।
স্বপ্নের দেশে এসে আশা আমার
ফিকে হয়ে আসে, মন ছুটে যায় স্বদেশে।

অনেকে বলে ভালােবাসা কাছেই থাকলে হয়।
আমি বলি ভুল, খুব ভুল কথা।
আমি তাে আছি হাজার মাইল দূরে
কিন্তু কই ভুলি নি তাে কাউকে।
হৃদয়ের মাঝে শক্ত বন্ধনে বাঁধা আমার পরিবার
মায়ের চেহারা ভাসে, পিতার স্নেহের চাহনী
আর ভাসে আমার স্ত্রীর ব্যথাতুর চেহারা।
বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় চলে এসেছি
সদ্য জন্ম নেয়া সন্তানের চেহারা দেখিনি এখনাে।
জানি না বাড়ী গেলে চিনবে কিনা আমায়
বাবা বলে ডাকবে কিনা।
ভালােবাসা সে এক আরাধ্য যেন
এই না দেখা সন্তানের প্রতি কী
এক অপত্য স্নেহ, নিঃস্বার্থ ভালােবাসা।

তবে প্রবাস জীবনে ভালােবাসা আছে
ভিন্ন রূপে, নতুন দর্পনে।
যাদের চিনি না, দেখিনি যাদের কখনাে
সেই সব দেশী ভাই বােনেরা নতুন ভালােবাসা।
কানাডা থেকে এলাে রুমী ভাই
জাপান থেকে সুমি-মামুন দম্পতি
আমি ছিলাম তাদের টুরিস্ট গাইড
একই দেশের নাগরিকের মাঝে
গড়ে উঠে কী অসীম ভালােবাসার সম্পর্ক।
নষ্টালজিক গল্প আর ফুরায় না
দেশ থেকে দূরে, ভালােবাসাহীন জীবনে
এই স্বদেশী ভায়েরাই মরুর বুকে মরুদ্যান।
তাই ভালােবাসার রঙ, রূপ, রস
কাছে দূরে, দেশে বিদেশে,
স্বদেশে প্রবাসে অভিন্ন, অকৃত্রিম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!