শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত গাবুরা ইউনিয়নের ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারীকে (১৮ জন নারী ও ৭ জন পুরুষ) নিয়ে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩:০০ টায় আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য গোলাম মোস্তফা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমূখ।

ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, “গাবুরাতে অনেক সংস্থা প্রশিক্ষণ করিয়েছেন, কিন্তু ফেইথ ইন এ্যাকশন কৃষিতে অভিযোজন বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী যে প্রশিক্ষণের আয়োজন করেছেন তা গাবুরার জন্য অতিব গ্ররুত্বপূর্ণ। এতো যত্ন সহকারে তথ্যবহুল প্রশিক্ষণ এ পর্যন্ত কোন সংস্থা করাননি। আমি ফেইথ ইন এ্যাকশনকে মানুষের পাশে থেকে জনগণের উন্নয়নে ভূমিকা রাখতে অনুরোধ করছি। এমন যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, “আমি গাবুরাতে অনেকদিন ধরে কাজ করছি, কৃষিতে অভিযোজন কৌশল নিয়ে কোন সংস্থা এমন বৃহৎ পরিসরে প্রশিক্ষণ করাননি। এমন তথ্যবহুল প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!