শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা-৪: বাবা-ছেলেসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল, বৈধ ৩

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা ও তার ছেলে মায়াজসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে জমা পড়া মোট ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও তার ছেলে। বাকি ৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে নিম্নলিখিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়-এইচ এম গোলাম রেজা (গণঅধিকার পরিষদ): ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং তার পুত্র হুসাইন মোহাম্মদ মায়াজ জাতীয় পার্টি (রুহল আমিন হাওলাদার অংশ) দলীয় মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। এদিকে মো. আব্দুল ওয়াহেদ (বিএনপি বিদ্রোহী): স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১% ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জাতীয় পার্টি জেপি আব্দুর রশীদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে বর্তমানে তিনজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে বৈধ হিসেবে টিকে আছেন: ১. মো. মনিরুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি) ২. জি এম নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ৩. এস এম মোস্তফা আল মামুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল, যার মধ্যে জমা পড়েছিল ২৯টি। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে ১৯টি মনোনয়নপত্র বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!